মোঃ ইমরুল আহসান
সূচকের পতন, লেনদেনের পরিমান বেড়েছে প্রায় ১৬%:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (০২.০১.২০২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে লেনদেনের পরিমান বেড়েছে।
আজ লেনদেন হওয়া ৩৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির (মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানের ১০.২৪%), দর কমেছে ১৩২ টির (৩৯.৭৬%) এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৬ টির (৫০.০০%) ।
ডিএসইতে আজ ৫১৬.৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৩.১ কোটি টাকা বা ১৬.৪৮% বেশি। গত দিন লেনদেনের পরিমাণ ছিল ৪৪৩.৭ কোটি টাকা।
ট্রেড শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৩.৪১ পয়েন্টে।
আজ লেনদেনের শীর্ষে অবস্থান করছে বীমা খাত। তারপরেই রয়েছে যথাক্রমে প্রকৌশল, মিউচুয়াল ফান্ড, ঔষধ ও রসায়ন , এবং বিবিধ খাত।
দর বৃদ্ধির হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে সিরামিকস্ খাতের STANCERAM (৯.৯৬%) এবং সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে মিউচুয়াল ফান্ড খাতের PRIME1ICBA (৯.৯০%)। এই দিন টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ভ্রমণ ও পর্যটন খাতের SEAPEARL এর ২১.৮ কোটি টাকা।
