নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জেলা পর্যায়ের বাছাই কমিটিতে জামালপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শিক্ষা পদক পেয়েছেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
গত ১৮ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জেলা পর্যায়ের বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায়, প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানকে নির্বাচিত করা হয়। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ জেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করায় বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ সদর উপজেলাবাসীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামীতে আরও ভালো কাজ করার জন্য আমি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। উল্লেখ্য, ইতিপূর্বে ২০২১-২০২২ ও ২০২২-২৩- এ শুদ্ধাচার পুরষ্কার পেয়েছিলেন জামালপুর সদর ইউএনও লিটুস লরেন্স চিরান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *