ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শানু(২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা
ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তারা থানায় খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করেন।পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে নিহত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে চাইলে তারা কোন কিছু বলতে পারছেন না
কি ভাবে এই ঘটনা ঘটেছে তারা কিছুই জানেন না।
স্থানীয় কেউ কেউ শানুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেন।

এ বিষয়ে ওসি আরো বলেন,এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *