মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহী মোহনপুর উপজেলার ৪নং মোগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামের বহুল প্রতীক্ষিত সড়কের উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য-৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর)।
২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়িত এই গুরুত্বপূর্ণ সড়কটি এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এনে দেবে। এখন থেকে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ জনগণ সহজেই যাতায়াত করতে পারবে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা সবার।
