মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন আজ সকালে হাম রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় তিনি লিফলেটটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলামের হাতে তুলে দেন। লিফলেটটি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের পরিচালক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, হাম রোগ প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
