মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুরসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
নববর্ষকে বরণ করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এ আয়োজনে। ঢোল-বাদ্য, পান্তা-ইলিশ এবং গ্রামীণ সংস্কৃতির নানা উপস্থাপনায় ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য।
এদিকে, দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ প্রতিনিধি, নিউজ টিভি ৬৪-এর সাংবাদিক মোঃ মানিক মিয়া। তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন প্রত্যাশা ও উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা নতুন বছর।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *