মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
১৭ মার্চ ১৬:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর শুভ উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সকল সদস্যবৃন্দ এবং স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)
মোঃ শাহ নূর আলম পাটওয়ারী এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
