মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজিরহাট থানা এলাকায় চুরির মামলায় মোঃ সিয়াম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাজিরহাট থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হাজিরহাট থানাধীন মুচির মোড় এলাকায় স্থানীয় জনসাধারণের আটক করা ওই যুবককে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় এবং হাজিরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ একলাছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে মুচির মোড় এলাকায় পৌঁছে স্থানীয় জনসাধারণের আটক করা যুবককে নিজেদের হেফাজতে গ্রহণ করেন।
গ্রেফতারকৃত মোঃ সিয়াম (২২) রংপুর মহানগরীর হাজিরহাট থানাধীন উত্তম উত্তরপাড়া (বলাকা) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আনারুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ সম্পা বেগম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় হাজিরহাট থানায় গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা এফআইআর নং-০১, ধারা ৩৮০/৪৫৭-এর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে হাজিরহাট থানা পুলিশের নিয়মিত অভিযান ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। স্থানীয় জনগণের সহযোগিতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
