মাটি মামুন
রংপুর

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণসহ, সরকার পদত্যাগের এক দফা দাবীতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি।
৯ অক্টোবর সোমবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির কার্যালয় হতে একটি মিছিল শাপলা চত্বর হয়ে প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য
রাখেন রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,
সদস্য সচিব আনিসুল রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজুনবী ডন।এসময়
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণসহ
সরকার পদত্যাগের এক দফা দাবী জানান। না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *