মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে মোট ৬ জন আসামী/অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে কোতয়ালী থানাধীন নুরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার (ধারা ৪৫৭/৩৮০) দুই আসামী মোঃ আব্দুর রশিদ (৩২) ও মোঃ সুজন (৩৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত চলমান ছিল।
একই দিনে বিকাল ৪টা ২০ মিনিটে সেনপাড়ার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে জনসম্মুখে অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জয়ন্ত সরকার (৫২) ও মোঃ সাজিদ ইসলাম আল নয়ন (১৯)-কে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
অপরদিকে, ১১ এপ্রিল রাতভর কোতয়ালী থানা এলাকায় পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামী মোঃ সজিব মিয়া ও মোঃ নাজমুল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
সব আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *