মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ আজ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রমেক অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হোসেন, অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশিকুর রহমান, পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল; ডা. শরীফুল ইসলাম ননতু, সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, ড্যাব (কেন্দ্রীয় কমিটি) সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
সাক্ষাৎকালে কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বিশেষভাবে আলোচনা হয় সার্বিক কার্যক্রমের সমন্বয়, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং নিরাপত্তা জোরদার করার উপায় নিয়ে।
কমিশনার মাবুদ জানান, জনসেবার মানোন্নয়নে এবং স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় শক্তিশালী করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।
