মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
পুলিশ সুপার, রংপুর এর সার্বক্ষণিক দিক নির্দেশনায়, সহকারি পুলিশ সুপার, ডি সার্কেল ও অফিসার ইনচার্জ, পীরগঞ্জ থানা রংপুর এর প্রত্যক্ষ সহযোগীতায়, পীরগঞ্জ থানার এসআই (নিঃ) লোকেশ চন্দ্র দাস সঙ্গীয় এস আই(নি:) অনন্ত কুমার বর্ম্মন ও ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে, গোপন সংবাদের ভিত্তিতে, ১৫ এপ্রিল ভোর রাত্রি ০৩.১৫ ঘটিকা হইতে অত্র থানাধীন ৪নং কুমেদপুর ইউপির বড় রসুলপুর মৌজাস্থ, জনৈক মোঃ আজাহার আলী (৯০) পিতা-মৃত বাদশা খান, সাং-বড় রসুলপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এর বসত বাড়ীর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেক পোষ্ট করাকালীন ভোর রাত্রি-০৩.৩০ ঘটিকার সময় পূর্ব দিক হইতে আসা ১টি মোটর সাইকেলটি থামানোর জন্য চেষ্টা করেন। কিন্তু উক্ত মোটর সাইকেলে থাকা ০৩(তিন) জন ব্যক্তি মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই বাদী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ হাফিজুর রহমান(৪৫), পিতা-মৃত নছির উদ্দিন, সাং-ভেন্ডাবাড়ী (বাজার), ২। মোঃ এরশাদুল সরকার (৩৫) পিতা-মোঃ মোয়াজ্জেম হোসেন, সাং-প্রাণনাথপুর, উভয় থানা-পীরগঞ্জ, ৩। মোঃ সাইদুর রহমান (৪০) পিতা-মোঃ সুলতান মিয়া, সাং-সুলন্দা, থানা-মিঠাপুকুর, সর্ব জেলা-রংপুর গণকে হাতেনাতে আটক করেন। উক্ত আসামীদের দখল হইতে ৫ (পাঁচ) গ্রাম হেরোইন, শুকনো গাঁজা ১০০ গ্রাম, একটি লাল রংয়ের ডিসকভার ১৩৫ সিসি মোটর সাইকেল এবং নগদ ১৫৪০০০/-(এক লক্ষ চুয়ান্ন হাজার) টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ৮(ক)/১৯(ক)/৩৮ ধারার মামলা রুজু হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া যায়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ আনোয়ারুল ইসলাম এর সাথে কথা বললে উনি জানান বিধি মোতাবেক আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
