মোঃ ইমরুল আহসান
(১৬ অক্টোবর) সোমবার নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাসক উদয় শংকর সকাল ৭টার দিকে আততায়ীর গুলিতে নিহত হয়েছে।ঘটনাটি মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় শংকর পাঁচাকড়ি গ্রামের রনজিৎ বিশ্বাসের ছেলে ও নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় ও প্রত্যক্ষ দর্শীরা জানান, টেকারঘাটে প্রতিদিন ন‍্যায় ভোরে বাজার বসে।সোমবার ভোরে উদয় শংকর ওই বাজারে মাছ কিনতে আসেন। সকাল ৭টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বৈকালী সড়কে এলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগ নেতা উদয় শংকর।পেছন দিক থেকে আততায়ীরা উদয় শংকর বিশ্বাসকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত‍্যাগ করে।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয় শংকরকে মৃত ঘোষণা করেন।
তথ‍্যনুসন্ধানে জানা গেছে,পাঁচাকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় শংকর বিশ্বাস। নির্বাচনের দুই মাসের মাথায় ওই বিদ্যালয়ে ৩টি নিয়োগ সম্পন্ন হয়েছে।
থানা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু সাংবাদিকদের বলেন, ‘উদয় শংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
মনিরামপুরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযানে মাঠে আছে।
এদিকে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান ও যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার ঘটনাস্থল গেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *