শরৎ এ তুমি
মোঃ সারোয়ার জাহান (সোহাগ)
হেঁটে চলি খুব সুন্দর মায়াবী পথ ধরে
যাচ্ছি নয়নাভিরাম নদীর তীরে।
চলার পথে রাস্তায় শিউলি ফুলের বরণে
মোহিত আমি প্রকৃতির প্রতি সম্মোহনে ।
থোকা থোকা ছাতিম ফুলের সুবাসে
চারদিক বিমোহিত তার ই পড়শে ।
হাজারো হরেক বিহঙ্গের সুরে
লাখো বৃক্ষের সুন্দর সমাহারে
সৌন্দর্য বাড়িয়ে তোলে নীল অম্বরে।
গাছের অজস্র পাতার সুচারু ঘর্ষণে
অনুভব করি খুব শোভনীয় শব্দ সৃজনে
যেন প্রকৃতি মোহিত করে অপার দানে।
মুক্ত পবনে কাশফুলের সুন্দর নৃত্যে
যেন আমি সুখী এ মর্ত্যে।
প্রকৃতির এ সুন্দর পরিবেশনে
পরম মুগ্ধ আমি আবহমানে।
তোমার কথা খুব পড়ছে মনে
যদি তুমি থাকতে আমার সনে !
