নিরব হাসান
কবি মোঃ সারোয়ার জাহান (সোহাগ) এর কর্মস্থলে চরম বঞ্চিত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া ও চরম অসন্তোষ দেখা যায় । কবি, কথাসাহিত্যিক ও সংগঠক এডভোকেট ওয়ালি উল্লাহ আকন্দ বলেন কবি মোঃ সারোয়ার জাহানকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে । এটা আমাদের সাহিত্য জগতের জন্য চরম অপমানজনক। কতিপয় সংখ্যালঘু যারা সারা দেশে অনিয়ম ও দুর্নীতির অভয়ারন্য বানিয়েছে মো: সারোয়ার জাহান সম্ভবত সেইরকম লোকের চরম চক্রান্তের স্বীকার। সে চক্রান্তকারী অনিয়ম ও চরম মাত্রায় ক্ষমতার দাপট দেখিয়ে যা ইচ্ছে তাই করেছে তা এখানে লক্ষ্য করা যায় । কবি মোঃ মোরশেদ আলম ( দুদু) বলেন , কবি মো: সারোয়ার জাহান সোহাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে । আমরা এর সুষ্ঠু সমাধান দেখতে চাই । উনার একাউন্টস অফিসার হওয়ার কথা অনেক দিন আগে কিন্তু উনি এখনো ক্যাশিয়ার পদেই আছেন । এটা কোনভাবেই মেনে নেয়া যায় না । প্রয়োজনে আমরা আন্দোলন করতে বাধ্য হবো। ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস বলেন , উনাকে এভাবে বঞ্চিত করা হয়েছে যা কখনো মেনে নেয়া যায় না। উনার একাউন্টস অফিসার হওয়ার কথা ২ বছর আগে ।উনাকে একাউন্টস অফিসার দিতে হবে। উনাকে সম্পূর্ণ দূরে রেখে সব কাজ করেছে অন্যরা। কেন ? মূল চক্রান্তকারী ও চরম ক্ষমতা দেখানো উক্ত সংখ্যালঘু ব্যক্তি কথিত দূর্নীতিবাজ ও অনিয়মের হোতা এ স্বাধীন বাংলাদেশ এ যা ইচ্ছে তাই করতে পারে না। সাংস্কৃতিক কর্মী ও মানবাধিকার নেতা সুজাউদ্দিন খান বলেন, কবি মো: সারোয়ার জাহান সোহাগকে যেভাবে বঞ্চিত করা হয়েছে তা বিরল। তার একাউন্টস অফিসার হওয়ার কথা ২ বছর আগে কিন্তুু উনি এখনো ক্যাশিয়ার পদেই আছেন । উনার কাজ অন্যরা দীর্ঘকাল ধরে কিভাবে করে? রহস্য দানা বাধতে শুরু করেছে । প্রয়োজনে আমরা কঠিন কর্মসূচি দিতে পারি আমাদের অবস্থান থেকে । এছাড়াও বিভিন্ন মহল ও পাঠক তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *