০৩ আগষ্ট রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব ময়মনসিংহ শিববাড়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল এর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।
এ সময় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রমূখ।
