মোঃ ইমরুল আহসান

বৃহস্পতিবার (০৩ আগষ্ট) সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় নীলফামারী কনফারেন্স রুমে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নীলফামারী এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা। পুলিশ সুপার বলেন নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, নীলফামারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নীলফামারী জেলাকে একটি সুখী, সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তোলার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কোন বিকল্প নেই, সেজন্য তিনি জেলার সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, সভাপতি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নীলফামারী; রাজু কুমার পোদ্দার, সহ-সভাপতি, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, নীলফামারী সহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নীলফামারীর অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী; মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী সহ জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *