বিকেল ও তুমি

মোঃ সারোয়ার জাহান সোহাগ

শরতের বিকেলে খুব সুন্দর হলুদাভ সূর্যের কিরনে
সাদা ও নীল রংয়ের সমাহার অপূর্ব গগনে
ঈষৎ মৃদু এ মুক্ত সমীরণে
দেখি সৌন্দর্য যেন চিরদিনে।
হাজারো হরেক বিহগের কিচির মিচিরে
অপরুপ ও শোভাময় পাখিদের সুরে
মেতে উঠে প্রকৃতি যেন অবিনশ্বরে!
পাখির মাঝে হরেক রংয়ের সন্নিবেশনে
পরম মুগ্ধ আমি যেন মায়াময় আসনে।
হারিয়ে যাই সৌন্দর্যের গহীনে
তোমার চোখ যখন ভাসে আমারই সামনে
অপূর্ব সুখ পাই এ ভূবণে।
সকল কিছু মনে হয় ম্রিয়মানে।

তোমার প্রতি আমার এ প্রবল আকর্ষণে
রচিবে অপরাজেয় ইতিহাস এ ভূবণে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *