ফরিদপুরের সদরপুর এলাকার আলোচিত গৃহবধুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি চুন্নু মাতুব্বর’কে দীর্ঘ ১১ বছর পর কুমিল্লার চান্দিনা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

২০ আগস্ট আনুমানিক ১৩:০০ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কালিয়ারচর পূর্ববাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার সদরপুর থানার মামলা নং-০১, তারিখ-০৮/০২/২০১২ খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(৩)/৯(২) ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত আসামি চুন্নু মাতুব্বর (৫৫), পিতা- মৃত রহিম মাতুব্বর, সাং- চর ব্রাহ্মন্দী, থানা-সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *