মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

আগামীকাল পহেলা মে বৃহস্পতিবার ২০২৫ইং মহান মে দিবস ও আন্তরর্জাতিক শ্রমিক দিবস।বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক স্মরণীয় দিন। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে শ্রদ্ধার সাথে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে অনেক শ্রমিক নিহত ও হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশই এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বি এন পি নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার এবং আগামী নির্বাচনে পূর্বধলা আসন থেকে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ডায়নামিক নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান সকল শ্রমজীবী মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে তিনি বলেন,বাংলাদেশ সহ বর্তমান বিশ্বে শ্রমিকরা তাদের ন্যার্য অধিকার থেকে বঞ্চিত ও তাদের মজুরী সময়ই মত পায় না। যেখানে হাদিস শরীফেও হযরত মোহাম্মদ ( সাঃ) বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দিতে।

শহীদুল্লাহ ইমরান বলেন, বিএন পি সরকারের সময় মে দিবসের সরকারি ছুটি ঘোষণা করা হয়। বি এ পি সরকারের সময়েই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন এবং নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। মেহেনতি মানুষের শ্রম ও ঘামে আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে। মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অনন্য দিন। আমরা এই দিনে বাংলাদেশের তথা বিশ্বের সব শ্রমজীবী মানুষের ন্যায্য সংগ্রামের প্রতি এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবির প্রতি সমর্থন ঘোষণা করছি। আমরা এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি এবং মহান মে দিবসে যারা আমেরিকার শিকাগো সহ সারা বিশ্বে আত্মাহুতি দিয়েছিলেন সেই শহরের শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি রাখাল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তিনি এদেশের শ্রমিকদের পক্ষে আমৃত্যু পর্যন্ত শ্রমিকদের ন্যার্য অধিকারের কথা বলে গেছেন এবং অধিকার আদায়ে কাজ করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *