ইমরান হোসেন
ময়মনসিংহ
১১ জুলাই মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহে ডেঙ্গু আক্রমণ নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুলে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম এর শুভ উদ্ভোদন এবং সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ইউসুফ আলী,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ৯ নং ওয়ার্ড শিতল সরকার,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন অফিসার, দীপক মজুমদার, প্রধান শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল স্কুল, মো: চাঁন মিঞা, এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন, এসময় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন, এবং মশক নিধন ঔষধ স্প্রে করা হয় বিদ্যালয়ের চারপাশে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

