মো:সজীব আল হাসান

করোনা মহামারীর পরপরই সারাদেশে ডেঙ্গু একটা বিশাল মহামারী আকার ধারন করলো, দিন শেষে সারাদেশে গুনতে সারাদেশে মৃত্যুর সংখ্যাও তবে কতোটা সচেতন জনসাধারন?এমন প্রশ্ন থেকেই যায়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড চরকালীবাড়ী এলাকায় News TV 64 তার অনুসন্ধানি টিম নিয়ে তদন্ত করলে উঠে আসে কিছু অস্বাভাবিক তথ্য এবং প্রমান যা আমাদের টিমের কাছে সংরক্ষিত রয়েছে, ময়মনসিংহের চরকালীবাড়ী পাওয়ার স্টেশন রোডে, আলী কটন তুলার মিল সেখানে প্রায় অর্ধশত শ্রমিক কাজ করে তবে অবাক করার বিষয় তাদের শৌচাগার ব্যবস্থা পুরোপুরিভাবে উন্মুক্ত। যার জীবাণু পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এমন চিত্র দেখে মনে হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য সচেতনতা হয়তো হারিয়েই গিয়েছে।
শুধু তাই নয়, সবুজ বাংলা যুব সংঘ ক্লাবের পেছনে দীর্ঘদিন যাবত আটকে থাকা পানি যা থেকে ডেঙ্গু মশা জন্ম নেওয়াটা অস্বাভাবিক নয়।
আলী কটন তুলার মিল্স এর বিপরীতে রিপা জুয়েলার্সে গলির ভিতর ডুকলে মনে হবে এ যেনো এক ডেঙ্গু মশা তৈরির কারখানা। যেখানে নোংড়া পানি আর আবর্জনার আস্তানা।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ সমস্যার সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী সকলকে সচেতন হতে হবে যেমন, ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় না থাকার চেষ্টা করুন,বাড়িতে মশারি, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করুন, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করুন, মোজা পরুন, জানালায় নেট লাগান অথবা দরজা জানালা বন্ধ করে রাখুন, এয়ারকন্ডিশন থাকলে ব্যবহার করুন,ডেঙ্গুর লক্ষণ থাকলে ডাক্তার দেখান, দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *