নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে স্টার এন্টারপ্রাইজের উদ্যোগে ব্যবসা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মিশন ২১ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন।
কর্মসূচিতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্সি বিজনেস (রিটেইল বিজনেস) মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া। করপোরেট প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Wm 21 বিজনেস একাডেমির উপদেষ্টা প্রফেসর আসাদুজ্জামান আকাশ, ওয়ার্ল্ড মিশন ২১ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, ডেপুটি মার্কেটিং ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান সরকার, রিজওনাল মার্কেটিং ম্যানেজার হাসান পারভেজ এবং রিজওনাল মার্কেটিং ম্যানেজার সোহেল রানা শান্ত।
কর্মসূচিতে ব্যবসা উন্নয়ন, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, কর্মপরিকল্পনা ও ব্যবসায়িক সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ময়মনসিংহ জোনের বিভিন্ন পর্যায়ের স্টার লিডার ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অংশগ্রহণকারী সদস্যদের ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ময়মনসিংহ জোনের সকল স্টার লিডার ও উপস্থিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে আয়োজক, অতিথি, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
