নিরব হাসান
ময়মনসিংহ

ময়মনসিংহের সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড রঘুরামপুর সবজীপাড়া জামিয়া উলূমে ইসলামিয়া দ্বীনে হানীফ খানি মোহাম্মদ আলিনগর শম্ভুগঞ্জে একটি ফ্রি চক্ষু ক্যাম্প করা হয়।
এখানে বিভিন্ন প্রকার সেবা ও অপারেশন করা হয়।সেবা সমূহ হলো ফ্যাকো সার্জারী ও লেস্ন সংযোজন ডায়াবেটিক চহ্মু সেবা, রেটিনা অপারেশন লেসিক, রেটিনা লেজার,টেরা চোখ সোজা করা কৃএিম চহ্মু সংযোজন শিশুদের চোখের সেবা চশমা প্রদান করা ইত্যাদি।

এখানে ময়মনসিংহের সেরা ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয়।চোখের নিরব ঘাতক ও ব্যাথা মুক্ত রোগ সম্পর্কে নিয়মিত চোখ পরীক্ষা করুন, দৃষ্টিশক্তি ঠিক রাখতে আজই সিদ্দিকীয়া ফাউন্ডেশনে চলে আসুন।আর বিনামূল্যে চোখের সেবা নিন। ক্যাম্পটিতে সার্বিক সহযোগিতায় থাকা সমাজ সেবক জনাব আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন তানবীর বলেন আমি যতদিন বেঁচে আছি ততদিন এই সংগঠনের পাশে থেকে কাজ করে যেতে চাই, গরীব ও অসহায় মানুষেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যেতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন দারিদ্র্য মানুষ মানুষের জন্য গরীব ও অসহায় মানুষকে সেবা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। যে সকল দারিদ্র্য মানুষ চিকিৎসা সেবা নিতে পারছে না টাকার অভাবে তাদেরকে আমারা খুঁজে খুঁজে বের করে সঠিকভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকি।উক্ত ফ্রী চক্ষু সেবা দান ক্যাম্পে আর উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সহযোগিতায় ছিলেন আবু সালমান,ময়মনসিংহ সানফ্লাওয়া আইডিয়াল স্কুলের শিক্ষক মোশারফ হোসেন আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসার সকল শিক্ষকগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *