সামদানি হোসেন বাপ্পি
সারা দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের উক্ত নির্দেশনা বাস্তবায়নে র্যাব-১৪, সিপিএসসি কোম্পানীর আওতাভুক্ত এলাকায় জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
১২ মার্চ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় রেডিসন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এবং নিউ সমরিতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এ অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকার কারণে ময়মনসিংহ জেলা প্রশাসনের মাধ্যমে ৫০,০০০/- টাকা করে সর্বমোট ১,০০০০০/- (এক) লক্ষ টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়।
একই তারিখে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, সিটি হাসপাতাল, নিউ সিটি হাসাপাতাল ও ইউনাইটেড ক্লিনিক এর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় উক্ত হাসপাতালগুলোকে সিলগালা করা হয়।
এ ধরণের অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
