মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
গত ৩১ আগস্ট শনিবার ২০২৪ ইং ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটরিয়াম স্কাইপি মিটিং এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা ছিল নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না।তাকে আইনের আওতায় আনা হবে এবং দলীয় কেউ হলে সাংগঠনিক ব্যবস্হাও নেওয়া হবে। তিনি বলেন,আমি আর আমার পরিবার মিথ্যা জেল কেটেছি,আপন সহোদর ছোট ভাইকে অকালে হারিয়েছি,মা মৃত্যু শয্যা থেকে ফিরে এসেছে,আমার শরীরের আঘাত ভুলার মতন না,১৭ বছর দেশের বাহিরে মাকে ছাড়া। লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খানায় বন্ধী মিথ্যা মামলায়,হাজার হাজার কর্মী জীবন দিয়েছে দলের জন্য। তাদের ত্যাগে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে।
এখন পাতি মাস্তান,নাম ধারী কিছু দলের এত দিনের অর্জন নষ্ট করবে তা কিছুতেই হতে দেওয়া যাবে না। তিনি বলেছিলেন দল বা লীগ বুঝি না,যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আর ও বলেন,মাঝে মধ্যে
দেখা যাচ্ছে দলের কিছু অতি উৎসাহী নেতাকর্মী কিছু মন্দ
কাজ করে।বি এন পি দলের কিছু সুনাম নষ্ট করতেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতেছি ও আইনি ব্যবস্হাও নিচ্ছি। দলের ও দেশের সুনাম নষ্ট করলে কাউকেই ছাড় দেওয়া হবে না সে যত বড় নেতাই হোক বা যত ক্ষমতাশীল ব্যক্তিই হোক না কেন।
তিনি আর ও বলেন বি এন পি সব সময় গণতন্ত্রে বিশ্বাসী, সামনের নির্বাচনে জনগণ যদি বি এন পি কে ভোট দেয় তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াই ক্ষমতায় আসবো,তাই জন গণের মন জয় করতে আপনারা জন গনের পাশে থেকে সব সময় ভাল কাজ করেন।
