স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় ১ বছর বয়সী শিশুকে এক নারী নিজের সন্তান পরিচয় দিয়ে আরেক অপরিচিত নারীর কাছে রেখে দিয়ে চলে গেছেন।শুক্রবার (৭এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাও ইউনিয়নের ধারাকান্দি গ্রামে টয়লেটে যাওয়ার কথা বলে শিশুটিকে রেখে যান।তবে রাত ১০ টা পর্যন্ত তিনি আর ফিরে আসেন নি।এ ঘটনায় তারাকান্দা থানায় একটি সাধারণ জিডি হয়েছে।
জিডির সূএ ধরে পুলিশ ও এলাকাবাসী জানায়,দুপুরের দিকে বোরকা পরা একজন নারী আলমগীর হোসেনের বাড়িতে আসেন।সেখানে গিয়ে আলমগীরের স্ত্রী রবিলা খাতুনকে বলেন,আশেপাশে কোথাও টয়লেট নেই,আমার টয়লেট যাওয়া লাগবে।বাচ্চা টাকে একটু রাখেন।আমি টয়লেট সেরে যাওয়ার সময় নিয়ে যাবো।এই বলে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যায়।তবে দুপুর গড়িয়ে বিকেল হলেও ওই নারী ফিরে না আসায় রবিলা খাতুন বিষয়টি আশেপাশের লোকজনকে জানায়।এলাকাবাসী অনেক খোজাখুজি করেও ওই নারীর সন্ধান না পাওয়ায় সন্ধ্যার পর আলমগীর হোসেন শিশুটিকে নিয়ে তারাকান্দা থানায় যান।এবং রাত ১০ টায় একটি সাধারণ ডায়েরি করেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন,ধারণা করা হচ্ছে কৌশলে ওই নারী তার সন্তানকে রবিলা খাতুনের কাছে রেখে পালিয়ে গেছেন।ওই নারীকে খুজে বের করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে শিশুটিকে আলমগীর হোসেন এর হেফাজতে রাখা হয়েছে।শনিবার উপজেলা শিশু কল্যাণ কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
