স্থানীয় প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে যাত্রীদের পরিবহনে যাতায়াত কালীন সময়ে হিজড়াদের দ্বারা যেন কোন হয়রানি না হয় সে লক্ষ্যে ৮ এপ্রিল সকাল ১১ টা ১৫ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় শাহিনুর ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে হিজড়াদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,পিপিএম বার এবং ফারুক হোসেন,পুলিশ পরিদর্শক (তদন্ত)
