ইমরান হোসেন
ময়মনসিংহ

ময়মনসিংহে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ড্রেসিং রুম নির্মাণকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল । ময়মনসিংহের ক্রীড়াঅঙ্গনের ঐতিহ্য সার্কিট হাউজ মাঠে ড্রেসিং রুম নির্মাণকে স্বাগত জানিয়ে আনন্দ বন্ধন এর আয়োজনে বর্তমান ও স্থানীয় সাবেক খেলোয়ারবৃন্দ ও জেলা ক্রীড়া সংস্থা ১১ ই জুলাই মঙ্গলবার বিকাল ৫ টায় নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্নে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম এসময় বক্তব্য রাখেন । প্রাচীন এই মাঠে ড্রেসিং রুম না থাকার কারনে জাতীয় পর্যায়ের কোন খেলা হচ্ছে না । সময়ের প্রয়োজনে খেলোয়ারদের স্বার্থে ড্রেসিং রুম খুবই জরুরী বলে ক্রীড়ানুরাগীদের অভিমত ।
জেলা ক্রীড়া সংস্হার সাধারন মিটিং এর সিন্ধান্তক্রমে ও খেলোয়াড়দের চাহিদা এবং জাতীয় স্বার্থেই এই ড্রেসিং রুম তৈরী করার সিন্ধান্ত ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক খেলোয়াড় ও কোচ ফিরোজা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোমিন খান, এ্যাটল্যাটিকস এসোসিয়েশনের সভাপতি
ফারুক খান,হকি ফেডারেশনের এর সভাপতি ফেরদৌস,সাবেক অধিনায়ক আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিবুল ইসলাম রাকিব,সাবেক খেলোয়ার খান জাহান আলী দুলাল,আরিফুল ইসলাম,সালেহা রিফাত সাদ, কাবাডি খেলোয়াড় নুর হাবিব, এ সময়ে বক্তারা বলেন সকল ধরনের খেলা হয় এ মাঠে কিন্তু ড্রেসিং রুম না থাকায় অনেক অসুবিধা হয়। সেই অসুবিধা দূর করার জন্য এ উদ্যোগে স্বাগত জানান ময়মনসিংহবাসী। ড্রেসিং রুম না থাকায় বিপিএল খেলা অনুষ্ঠিত হয়নি।
আগামীতে আরও একধাপ এগিয়ে যাবে খেলাধুলার মান বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।
তিনি আরো বলেন ময়মনসিংহ শহরের মানুষ না বুঝে মন্তব্য করেন যা দুঃখজনক বিষয়। ভাল উদ্যোগকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার না করে সঠিক বিষয় তোলে ধরার আহবান জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *