আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহ শহরের চরপাড়ায় যানজট নিরসনে দোকানপাট ও যানবাহন পার্কিং উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও অবৈধ গাড়ী পার্কিং উচ্ছেদ করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্ব কোতোয়ালি পুলিশ প্রশাসন।

রবিবার(২৭শে এপ্রিল) বিকেলে শহরের কৃষ্টপুর রোড, চরপাড়া মোড় হতে মেডিকেল কলেজ গেইট পর্যন্ত এ অভিযানটি কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম খানের নেতৃত্বেই তার পুলিশ বাহিনী। এসময় নগরীর চরপাড়ায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে রাস্তার উপরের অস্থায়ী দোকানপাট ও যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল মুক্তসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও দখলবাজদের উচ্ছেদ করেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে অংশ গ্রহণ করেন শহরের ৩ নং পুলিশ ফাঁড়িসহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান বলেন,
চরপাড়া মোড় হতে মেডিকেল কলেজ গেইট পর্যন্ত এ
এলাকায় ফুটপাতের উপরে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়ে ঘন্টা পর ঘন্টা যাত্রী ভোগান্তি বাড়ছিল।

এসব প্রতিরোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে সড়কের ফুটপাতের দখল ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নির্দেশনা প্রদান করা হলে আদেশ অমান্য করায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা, ফুটপাত দখলকরা স্থাপনা,অবৈধ গাড়ী পার্কিং উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান আরো জানান- জনসাধারণ ও পথচারীদের সুবিধার্থে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকেই আইন মেনে চলার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *