নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। সুস্থ দেহ, সুন্দর মন’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ সদরে ‘মাদককে না বলি’ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সদরের কৃতী সন্তান সৈয়দ শামীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকাশ, প্রান্ত, জিহাদ, তৌহিদ, রিয়ান, রোহানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠমুখী করতে হবে। খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে সুস্থ, সুন্দর ও সচেতন প্রজন্ম।

আয়োজকরা এ টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *