মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ সদরের চরাঞ্চলের বাসিন্দা আওয়ামী লীগ নেতা স্বাচিপ এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আজ শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন।
এসময় তাঁর সাথে ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম তাজুল,ময়মনসিংহ জেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক,যুবলীগ নেতা এস কে শান্ত,কানাই,সাব্বিরসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অধ্যাপক ডাক্তার এম এ আজিজ বলেন দেশের উন্নয়ন মূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা, রাস্ট্রের স্থিতিশীলতা ও জনগনের কল্যানের স্বার্থে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি উন্নয়নের জন্য ময়মনসিংহ সদর আসন থেকে আওয়ামী লীগের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য দাবী করেন। তিনি নিজেও একজন নৌকার মনোনয়ন প্রত্যাশী।
