বিশেষ প্রতিনিধি
১৪ এপ্রিল রবিবার বিকেল ১৫.৩০ ঘটিকায় র্যাব-১৪, ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং সিপিএসসি কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাঃ জাহিদ হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহিরুল ইসলাম (৫৫), পিতা-মৃত বাবর আলী মন্ডল, মাতা-মোছাঃ সখিনা খাতুন, ও মোছাঃ ভানু বিবি (৪৫), স্বামী: মোঃ জাহিরুল ইসলাম, উভয় সাং- চেঁচড়া, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়কে আটক করে । এ সময়, উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে তাদের হেফাজত হতে ৯৮৫ (নয়শত পঁচাশি) পিস নেশাজাতীয় Buprenorphine ইনজেকশন, ০৩ টি মোবাইল ফোন (সীমসহ) এবং নগদ ৪,১৩৫/- (চার হাজার একশত পঁয়ত্রিশ) টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্য Buprenorphine ইনজেকশনের আনুমানিক বাজার মূল্য ১,৪৭,৭৫০/- (এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ ) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য Buprenorphine ইনজেকশন নিজের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে যুবসমাজকে ধ্বংস করে আসছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের
অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
