মোঃ ইমরুল আহসান
তৃণমূল পর্যায়ে জনগণকে জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বিগত ০২ ডিসেম্বর জেলা লিগ্যাল এইড অফিস, ময়মনসিংহের উদ্যোগে এবং সারা এনজিও এর সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ সদর উপজেলার অধীনে সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। আর্থিকভাবে অস্বচ্ছল প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন করা হয় এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। উক্ত উঠান বৈঠকে সিরতা ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার, বীর মুক্তিযোদ্ধা সহ এনজিও সারার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল এইড অফিসার, জনাব সুদীপ্ত তালুকদার উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সমাগত জনতাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের বিভিন্ন কর্মসূচি (আইনি পরামর্শ, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং অসহায় বিচারপ্রার্থীদের জন্য আইনি সহায়তা প্রদান) সম্পর্কে অবহিত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *