মোঃ ইমরুল আহসান
০৪ ডিসেম্বর সোমবার বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা নামক স্থানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য ঘটনাস্থলে নিহত হয়েছে।
৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় ঢাকা গামী এনা পরিবহনের একটি বাস বরিশাল গামী মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আশরাফ জানান, দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের নাম মোঃ ফুয়াদ হোসেন( ৩২) তিনি গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের ফারুক হোসাইন এর পুত্র। দুর্ঘটনায় সেনা সদস্য ফুয়াদ হোসেন নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ফরিদ উদ্দিন।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী রানা বাসটিকে ধাওয়া করে সাজু পাম্পে আটক করেন স্থানীয় জনতার সহায়তা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানান আটক কৃত চালক বরিশাল বিমানবন্দর থানার সেকান্দার আলীর পুত্র হুমায়ুন কবির।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত, মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক এনা পরিবহনের চালক ও বাস স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়া দিন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *