রাজিব রানা
মেকানিক ইউনিয়নের অফিস জোরপূর্বক দখলের পাঁয়তারা এবং মেকানিকদের নামে অযথা হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও ইউনিয়নের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র- চক্রান্তমূলক তৎপরতার মূল হোতা হযরত আলী’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে মানববন্ধন করেন ময়মনসিংহ জেলা মটরসাইকেল ওর্য়াকসপ মেকানিক্স ইউনিয়ন।এ মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল রহমান চমন,সভাপতি, সাধারণ সম্পাদক: মানিক ও শহীদ,যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত রহমত আলী, আরো ছিলেন সিনিয়র কাঞ্চন বাবু ও সদস্যবৃন্দ ।
