৫ জুলাই বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের ক-গ্রুপের খেলার মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম। তিনি উদ্বোধনী খেলার দুইটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশ ও ময়মনসিংহ রেঞ্জ একাদশ-এর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ক-গ্রুপের প্রথম খেলায় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হন ডিএমপি ও ময়মনসিংহ রেঞ্জ দল। খেলা শেষে ময়মনসিংহ রেঞ্জ দল ৩-২ গোলের ব্যবধানে ডিএমপি মতো শক্তিশালী দলকে পরাজিত করতে সমর্থ হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *