মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ জেলার পাগলা থানার কুরচাই গ্রামের বকুলতলা বাজারের সাধুয়া মার্কেট রাস্তায় বাড়ী মোড় থেকে ৯ জানুয়ারি সোয়া ৫টার দিকে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাকির হোসেন (২৮) কে গ্রেফতার করে জেলা ডিবি’র এসআই রুপন কুমার সরকার ও সঙ্গীয় ফোর্স । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ী পাগলা থানার চাকুয়া ভিটিপাড়া গ্রামের মোঃ ইসলাম উদ্দিনের ছেলে । গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি ডিবি ফারুক হোসেন জানান। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *