নিরব হাসান ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলা প্রতিনিধি, দেশব্যাপী চলমান তীব্র দাবদাহে সাধারণ মানুষ তথা শ্রমজীবী মানুষ যে চরম ভোগান্তি পোহাচ্ছে সেটি লাঘবে জনসাধারণের মাঝে পানীয় তৈরির উপাদান ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ পরিচালিত ময়মনসিংহ আইডিয়াল কলেজ ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) শ্যামাচরণ রায় রোড, নতুন বাজারস্থ ময়মনসিংহ আইডিয়াল কলেজের সামনে অধ্যক্ষ মো. হামদুর রহমানের নেতৃত্বে পানীয় তৈরির উপাদান ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।এই সময় আরও উপস্থিত ছিলেন অএ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও ছাএ-ছাএী।
তীব্র তাপদাহে সাধারণ মানুষেরা যাতে সামান্যতম স্বস্তি পাই তাই আইডিয়াল কলেজের এই আয়োজন পরিচালিত হচ্ছে। ময়মনসিংহ
আইডিয়াল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও ছাএ-ছাএীরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। ময়মনসিংহ আইডিয়াল কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমাদের এই কার্যকম অব্যহত থাকবে।করোনাকলীন সময় ও আমরা বিভিন্ন সেবামূলক কাজ করেছি।ভবিষ্যতে আরও করব
সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এই কর্মসূচিতে সকল শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনl

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *