মোঃ ইমরুল আহসান
ভারি বর্ষণে তলিয়ে গেছে ধানক্ষেত, ভেসে গেছে পুকুর-ঘেরের মাছ। ময়মনসিংহ সদর উপজেলার বোররচর এলাকার বাসিন্দা রুকন উদ্দিন সাংবাদিকদের বলেন, টানা বর্ষণে আমার ১০ কাটা ধানখেত পানির নিচে তলিয়ে রয়েছে। পানি দ্রুত না কমলে জমিতে ধান পচে যাবে। এদিকে একন ইউপি সদস্য বলেন, ফুলপির বিজ থল তলিগেছে পানির নিছে এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
অটোরিকশাচালক হামিদ মিয়া বলেন, টানা বৃষ্টির কারণে দুই দিন ধরে কোনো আয় নেই। পানির মধ্যে পেটের ক্ষুধা নিয়ে বের হয়ে বিপাকে পড়েছি। মনে হচ্ছে রিকশার ব্যাটারি একটি নষ্ট হয়ে গেছে।
ময়মনসিংহে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ময়মনসিংহ নগরীর বেশির ভাগ সড়ক। অনেক এলাকায় বাসাবাড়িতেও উঠে পরেছে পানি। বৃহস্পতিবার ৫ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলে শুক্রবার ভোর পর্যন্ত। এর মধ্যে গতকাল বিকেল ৪টা থেকে রাতভর চলে ভারি বর্ষণ। এতে তলিয়ে যায় ময়মনসিংহ নগরীর বেশির ভাগ রাস্তাঘাট। হাঁটু থেকে কোমর পানিতে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।
