মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী ও সাবেক স্পিকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে একদিনের শোক পালন করেছে ৭ নং বাসুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জুলাই) আয়োজিত শোক কর্মসূচিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ৭ নং বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন সরকার।
বক্তব্যে তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও প্রবীণ নেতাকে হারিয়েছে।
শোক অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *