স্থানীয় প্রতিনিধি

০৮/০৫/২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি , ময়মনসিংহ রেন্জ।
আলোচনার সভার সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,ময়মনসিংহ, জনাব মো: এহতেশামুল আলম, সভাপতি, জেলা আওয়ামীলীগ, ময়মনসিংহ,এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, ময়মনসিংহে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *