স্থানীয় প্রতিনিধি
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন -২০২৩ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান (অবঃ), মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদা সুলতানা, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, ঢাকা।অনুষ্ঠানটি মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনসহ নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
