উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আলহাজ্ব তাহের উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ (২৪ এপ্রিল)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক খাইরুল ইসলাম আল আমিনের বাবা। ২০১১ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম তাহের উদ্দিন ছিলেন ঈশ্বরগঞ্জের ব্যবসায়িক অঙ্গনের এক সুপরিচিত ও সম্মানীয় ব্যক্তিত্ব। অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে দীর্ঘ সময় তিনি ব্যবসা পরিচালনা করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। ব্যবসায়িক পরিচয়ের বাইরেও তিনি একজন পরোপকারী ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঈশ্বরগঞ্জে মরহুমের বাসভবন ও স্থানীয় মসজিদে পবিত্র কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *