১২ সেপ্টেম্বর পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ,বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিম আয়োজনে ও পূর্বধলা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় “ আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত” স্লোগানে বাল্যবিাহ মুক্ত গ্রাম ঘোষণা উৎসব উদযাপন-২০২৩ অনুষ্ঠিত । উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ ফয়েজ আহমেদ ,পুলিশ সুপার, নেত্রকোণা জেলা।
পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিটি থানাসহ পুলিশ সুপারের কার্যালয় নারী ও শিশু হেল্পডেক্স, উইমেন সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে কর্মরত নারী ও শিশু বান্ধব কর্মকর্তারা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে চলেছেন । বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি একে প্রতিহত করুন, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। নেত্রকোনা জেলা পুলিশ বাল্যবিবাহ প্রতিরোধে সরব ভূমিকা রয়েছে, বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত হ্যালো এসপি সেবা হেল্পলাইন নম্বরে তথ্য পাওয়ামাত্র আমরা দ্রুত সাড়া প্রদানে সচেষ্ট থাকবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি নাজনীন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ্ শিবলি সাদিক,পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম,ওয়াল্ডভিশন এপির নান্দাইল,সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডভোকেসি এন্ড সোসাল একাউন্টেবেলিটি কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন ।
