রবিউল ইসলাম
নালিতাবাড়ী সংবাদদাতা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশনে আজ মঙ্গলবার ২৭শে অক্টোবর আগামী ২৯-৩০ অক্টোবর আয়োজিত ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সাথে ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, জনাব মো: আব্দুল মালেক।
পরিদর্শনকালে তিনি তীর্থোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তীর্থযাত্রীদের নিরাপত্তা,শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ফাতেমা রাণীর তীর্থোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক—এ প্রত্যাশা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রশাসনের।
