আরিফ রববানী
ময়মনসিংহ
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ (বি আর ই এল) এর ময়মনসিংহ শাখা অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি স্থানে এ অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগরী আমির ও জামায়েত মনোনীত ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

এ সময় তিনি বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অন্তর্ভুক্ত বিআরইএল একটি নিয়মতান্ত্রিক শ্রমিক কল্যাণ সংগঠন যেটি সবসময় শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। শ্রমিকদের সমস্যা, সুখ-দুঃখে সবসময় শ্রমিকদের পাশে থেকেছে, সাহায্য সহযোগিতা করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার এর সময় সংগঠন টি নানাভাবে নিগৃহীত হয়েছে, শ্রমিক নেতারা অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে। তবু এ সংগঠন শ্রমিকদের নানাভাবে সহযোগিতা করে গিয়েছে । এখন আল্লাহ আবার মুক্ত ভাবে তাদের শ্রমিকদের পাশে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন যে জন্য তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।
এ সময় তিনি বিআরইএল এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে অফিসের কাজ যেন সম্পন্ন করতে পারেন সেজন্য মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরের সেক্রেটারি আব্দুল্লাহ আল আমিন, মহানগর শ্রমিক কল্যাণ নেতা মনোয়ার হোসেন সহ আরো অনেক শ্রমিক নেতৃবৃন্দ, রেলওয়ের বিভিন্ন পর্যায়ের শ্রমিক উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *