১ জুলাই ২০২৪ খ্রি. (সোমবার) ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম-বার, পিপিএম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস)।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম ।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ময়মনসিংহ রেঞ্জ ফুটবল টিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ফুটবল টিমকে ৪-০ গোলে পরাজিত করে।
