বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ নাসিরউদ্দিন। একটি বর্ণিল বৈশাখী শুভেচ্ছা পোস্টারের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।
প্রকাশিত পোস্টারে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা অনুষঙ্গ যেমন পান্তা-ইলিশের প্রতীকী উপস্থাপন, মাটির হাঁড়ি, বৈশাখী মুখোশ ও সূর্যের নকশা স্থান পেয়েছে, যা বাংলা নববর্ষের প্রাণবন্ত উৎসবকে ফুটিয়ে তুলেছে।
শুভেচ্ছা বার্তায় মোঃ নাসিরউদ্দিন নতুন বছরের আগমনে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, “নতুন বছর হোক সকলের জীবনে নতুন আশা, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে আসুক।”
বাংলা নববর্ষ বাঙালির অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব। এ দিনটিকে ঘিরে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মানুষ নতুন বছরকে বরণ করে নেয়।
তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান এবং সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *