ভূমিদস্যুর কবল থেকে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বগুড়া রোডের অক্সফোর্ড মিশন স্কুলের পাশে অবস্থিত বরিশাল জেলা পুলিশের শত বছরের ঐতিহ্যবাহী একটি পুলিশের পুরাতন ভবন উদ্ধার করলো বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)।
পুলিশ সুপার
বলেন” বগুড়া রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন ভবনটি একদল ভূমি দস্যুদের দখলে ছিল। তারা পুলিশের সম্পত্তি বেচা বিক্রি করার পায়তারাও করতেছিল দীর্ঘদিন যাবত। আমি যখন শতভাগ নিশ্চিত হয়েছি এই ভবনটি বরিশাল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের একটি সম্পদ তারপরই এই ভবনটি উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি এবং গতকাল সকাল দশটায় ভবনটি ভূমি দস্যুদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়ে ভবনটির সামনে বরিশাল জেলা পুলিশের একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি। তিনি আরো বলেন দ্রুত সময়ের মধ্যেই ভবনটির সংস্কর কাজ করা হবে ইনশাআল্লাহ। এটি শুধু জেলা পুলিশের ভবনই নয় এটি বাংলাদেশ পুলিশের একটি সম্পদ ও ঐতিহ্য। পুলিশ সুপার আরও বলে আমার প্রেশাদারিত্বের দায়িত্ব থেকে এর পূর্বেও আমি বাংলাদেশ পুলিশ তথা বরিশাল জেলা পুলিশের অনেক বেদখলকৃত সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য যে, বরিশাল জেলার পুলিশ সুপার এর পূর্বেও বরিশাল জেলার বাকেরগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলদি, বরিশাল নগরীর লাইন রোড, বিউটি রোড, কাউনিয়া ব্রাঞ্চ রোড, সহ আরো একাধিক স্থানে পুলিশের সম্পত্তি দখলদারীদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন ।
